সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় শনিবার অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান এসএসসির পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ১২১ জন পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বন করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৯০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নিয়েছে ৮৯ হাজার ৩৯ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১২১ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২৪।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩২০ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ২৫১ জন, ভোলায় ১২০ জন, পিরোজপুরে ১৪২ জন, বরগুনায় ১২১ জন ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে ৩ জনই বরিশাল জেলার পরীক্ষার্থী।

উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য বরিশাল জেলায় ৪টি এবং বোর্ডের অপর ৫টি জেলায় ৫টি ভিজিলেন্স টিম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় শনিবার অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী

আপডেট সময় : ০৩:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২