সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ভোলায় স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে ইভটিজিংয়ের শিকার পুলিশ, প্রতিবাদ করায় ছুরিকাঘাত-আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকতারুল ইসলাম আকাশ, ভোলা ॥ স্ত্রীকে নিয়ে ভোলা শহরের বকপাড় এলাকায় ঘুরতে গিয়ে কয়েকজন যুবকের ইভটিজিংয়ের শিকার হোন এক পুলিশ সদস্য। এ সময় ইভটিজিং করা বখাটেদেরকে প্রতিবাদ করতে গিয়ে তাদের ছুরিকাঘাতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হোন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যর নাম মো. এনামুল হক (২৭)। তিনি ভোলা জেলা পুলিশ কনস্টেবল।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় পুলিশ কনস্টেবল এনামুল হক তাঁর স্ত্রীকে নিয়ে শহরের বকপাড় এলাকায় ঘুরতে যান। এ সময় দুইজন বখাটে কিশোর তাদেরকে ইভটিজিং করে। এনামুল হকের স্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করেন।

তখন এনামুল ইভটিজিংয়ের প্রতিবাদ করেন। একপর্যায়ে ওই দুই কিশোরের সঙ্গে এনামুলের তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে হঠাৎ করে তাদের দুইজনের সঙ্গে আরো ৪ জন বখাটে কিশোর যুক্ত হয়ে এনামুলকে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে তাঁর শরীরের ৬ জায়গায় গুরুতর জখম হয়। তাঁর দুই কান, গলা, বুক ও পিঠ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হয় এনামুলের শরীরে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের অতিরিক্ত বেড-৭ এ চিকিৎসাধীন আছেন।

তাকে দেখতে জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তাঁরা রাত ৯টার দিকে তাকে দেখতে হাসপাতালে যাবেন।

ফরহাদ সরদার আরো জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে ইভটিজিংয়ের শিকার পুলিশ, প্রতিবাদ করায় ছুরিকাঘাত-আটক-১

আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২