সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রতারণা অভিযোগে ববি রেজিস্ট্রারের পিএ কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নারীদের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল বাতেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বর্তমানে তিনি পটুয়াখালীর কারগারে আছেন।

সম্প্রতি ববি কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দেয়। এতে অনেক চাকরি প্রত্যাশী আবেদন করেন। অভিযোগ রয়েছে, পিএ বাতেন আবেদনপত্র থেকে নারী চাকরি প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের প্রলোভন দেখান। চাকরি প্রত্যাশীদের একজন ছিলেন বিচারকের স্ত্রী। মনে করা হচ্ছে, তাকে প্রলোভন দেখাতে গিয়ে ফেঁসে যান বাতেন।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বৃহস্পতিবার জানান, আব্দুল বাতেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে সুনির্দিস্ট অভিযোগে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ববি সুত্র জানায়, যে কোন সময় আটক হতে পারেন- এমন শংকায় বাতেন তার মোবাইল ফোন অফিসে রেখে বাসায় যেতেন। গত সোমবার দুপুরে অসুস্থতার অজুহাত দেখিয়ে অফিস থেকে পালানোর চেস্টা করেন। পথে পটুয়াখালী সদর থানা পুলিশ তাকে আটক করে। বাতেনের ভাগ্নে ববির অর্থ ও হিসাব শাখার প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সোমবার তার মামাকে নিয়ে মোটরসাইকেলে বের হওয়ার সময় ববির প্রধান ফটকে পুলিশ পথরোধ করে। পুলিশ বাতেনের মোবাইলটি অফিস থেকে আনে।

পুলিশ সূত্রে জানায়, পিএ বাতেনের ফোনসেট যাচাই করে চাকরিপ্রত্যাশী পাঁচ-ছয় নারীকে উত্ত্যক্ত ও হয়রানীর তথ্য পাওয়া গেছে। চাকরীর আবেদনপত্র থেকে তিনি এসব নম্বর সংগ্রহ করেছেন। এরসঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিশ্ববিদালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহসীন উদ্দীন বলেন, বাতেনের বিষয়টি তারা এখনও দাপ্তরিকভাবে জানেন না। অনুপস্থিতির বিষয়ে জানতে তাকে চিঠি দেওয়া হবে। নারী চাকুরী প্রত্যাশীরা হয়রানি হয়েছেন কি-না তা খতিয়ে দেখার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারণা অভিযোগে ববি রেজিস্ট্রারের পিএ কারাগারে

আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২