সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

সারা দেশে প্রথম পরীক্ষামূলকভাবে ‘ফাইভ-জি’ চালু করল জিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে সারা দেশে পরীক্ষামূলকভাবে ‘ফাইভ-জি’ চালু করল গ্রামীণফোন (জিপি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউজে ৮টি বিভাগীয় শহরে ফাইভ-জি পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে রাজধানী ঢাকায় সেকেন্ডে ফাইভ-জির গতি উঠেছে এক হাজার এমবিপিএস। তবে সিলেট, খুলনাসহ অন্যান্য বিভাগীয় শহরে এ গতি উঠেছে সেকেন্ডে ৬০০ এমবিপিএস।

দেশে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা ফাইভ-জি চালুর লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ তরঙ্গ নিলাম করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাণিজ্যকভাবে সেবা চালুর আগে অপারেটরদের ফাইভ-জি পরীক্ষা করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেয়া সময়ের আগেই সারা দেশে ফাইভ-জির পরীক্ষা সম্পন্ন করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।

বৃহস্পতিবার রাজধানীর জিপি হাউজে ৮ বিভাগীয় শহরে ফাইভ-জির গতি পরীক্ষা করে দেখেন গ্রামীণফোন ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যাবতীয় পরীক্ষা শেষে বিটিআরসির বেঁধে দেয়া সময়ের মধ্যেই বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করা হবে বলে জানান গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারা দেশে প্রথম পরীক্ষামূলকভাবে ‘ফাইভ-জি’ চালু করল জিপি

আপডেট সময় : ০৬:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২