বরিশাল সরকারি বিএম কলেজে প্রতিদিন বাস চালু করার দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

শান্ত ইসলাম ঃ ২০ সেপ্টেম্বর ২০২২ঃ দ্রব্য মূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অর্থ সাশ্রয় করার জন্য সরকারি নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবহন প্রতিদিনের পরিবর্তে তিন(৩)দিন করা হয়েছে। এতে বরিশাল সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আশা সম্ভব হচ্ছে না। ফলে তারা গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করতে পারছেনা। বর্তমানে বিএম কলেজের বাস তিনটি রুটে চলে। ঝালোকাঠি, গৌরনদী ও বাখেরগঞ্জে পাঁচ দিনের পরিবর্তে চলে তিন দিন।
করনা মহামারীর কারনে ২ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলে ফলে তারা পরা শুনার দিক দিয়ে পিছনে পরে গেছে। তার পরে যদি নিয়মিত কলেজ বাস না চলে তাহলে গরিব ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের ১০০-১৫০ টাকা দিয়ে প্রতিদিন কলেজে যাওয়া সম্ভব নয়। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে সপ্তাহে ৫ দিন বাস চালুর দাবিতে আন্দোলন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিএম কলেজের অধ্যক্ষ তখন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের তে শান্ত করার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনর থাকে। পরে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমীন সরোয়ার ও উপধ্যক্ষ এস এম কাইউম উদ্দিন আহমেদ অধ্যাক্ষের সাথে আলাপ করে ৪ দিন বাস চালুর সিদ্ধান্তের কথা জানান।
এ সময় শিক্ষার্থীরা সকল বাসে হাফ ভারা না নেয়ার কথা জানালে অধ্যক্ষ তাদের কে একটি স্বারক লিপি দিতে বলেন। তিনি বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র মহোদয় এর সাথে এ বিষয়ে আলাপ করবেন বলে জানান
















