সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ভোট যুদ্ধে দুই সতিন, ছোট বউয়ের সমর্থনে স্বামী, বড় বৌকে তালাক নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ডের নারী সদস্য পদে পরস্পরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমেছেন দুই সতীন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। দুই প্রতিদ্বন্দি মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হকের দুই স্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর তারা দুইজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র উত্তোলনকারী ওই দুই স্ত্রীর মধ্যে ছোট স্ত্রী ফিরোজা খাতুনকে সমর্থন দিচ্ছেন স্বামী। আর বড় স্ত্রী নাছিমা বেগমকে পাঠিয়েছেন তালাকের নোটিশ। স্বামী রোজাউল হক নিজেও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সে স্থানীয় সংসদ সদস্যের ছোটভাই।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বড় স্ত্রী নাছিমা বেগম বলেন, এবার জেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগে থেকেই পরিকল্পনা করেছিলাম। গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেই।

স্থানীয় এমপিসহ পারিবারিক সর্মথন তার পক্ষে থাকায় অংশ নিচ্ছেন ভোট যুদ্ধে। ৩২ বছর ধরে স্বামীর সঙ্গে সংসর করে আসছি। এ বয়সে হঠাৎ তালাক নোটিশ পেয়ে হতাশ হয়েছি। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে তিনি জানান।
তার স্বামী রেজাউল হক বলেন, ছোট স্ত্রী ফিরোজা খাতুন আমার সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। আমার অনেক আগে থেকে ইচ্ছায় রাজনীতির ময়দানে নেমেছে তিনি।

রেজাউল বলেন, নিষেধ করার পরও মনোনয়নপত্র জমা দেয়ার সিদ্ধান্তে অটল থাকায় গত বৃহস্পতিবার বড় স্ত্রী নাছিমা বেগমকে তালাক নোটিশ পাঠিয়েছি। এরপরও যদি সে মনোনয়নপত্র প্রত্যাহার না করে তবে ৩২ বছরের সংসার ভাঙতে বাধ্য হব।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার আবুল হোসেন জানান, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন।

এবার ভোটার সংখ্যা ১ হাজার ১৮৫ জন। তিনি জানান, জেলার বাগমারা, মোহনপুর ও দুর্গাপুর উপজেলা নিয়ে সংরক্ষিত ২নং ওয়ার্ড। এ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন। ভোটার সংখ্যা ৪৩৭ ভোট। এর মধ্যে বাগমারা উপজেলায় ২৩৭, মোহনপুর উপজেলায় ৯৪ ও দুর্গাপুর উপজেলায় ১০৬ ভোট।

আবুল হোসেন জানান, ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহন আগামী ১৭ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোট যুদ্ধে দুই সতিন, ছোট বউয়ের সমর্থনে স্বামী, বড় বৌকে তালাক নোটিশ

আপডেট সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২