সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাবুগঞ্জে অপহরণের ১৭ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র! এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ২৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে অপহৃত ১০ম শ্রেনীর স্কুলছাত্রের সন্ধান ১৭ দিনেও মেলেনি। আইনশৃংখলা বাহিনী ও পরিবারের সদস্যরা তাকে হন্য হয়ে খুঁজেও ব্যর্থ হয়েছেন।
শোকে কাতর পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী নিখোঁজ রাজিবকে উদ্ধার এবং অপহরনকারীদে শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

(১৮সেপ্টম্বর) রবিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের এমপির হাট বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম জোমাদ্দার, সাবেক ইউপি সদস্য মোঃ লাভলু খান, মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন হালিম প্রমূখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি এইচ এম শাহিন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সাবেক ইউপি সদস্য মোঃ আনিচুর রহমান খান, কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাতেন শরীফ, মধ্য ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অপহৃত মোঃ রাজিব(১৫)বাবুগঞ্জ উপজেলার ২নং কেদারপুর ইউনিয়নের মধ্যভূতেরদিয়া গ্রামের দিনমজুর আইয়ুব আলী হাওলাদারের ছেলে ও মধ্যভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
গত ২ সেপ্টেম্বর মোঃ রাজিব এলাকার বখাটের দ্বারা অপহৃত হয়।
এঘটনায় ৪ সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় একই এলাকার মাহাবুব ঘরামির ছেলে মোহাম্মদ সায়েম ঘরামী (১৯)কে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

মুল অভিযুক্ত সায়েম ও সহযোগী সবুজ হাওলাদারকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরন করেন বাবুগঞ্জ থানা পুলিশ।

তবে অপহৃত রাজিব কে উদ্ধার করতে পারেননি পুলিশ।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত সায়েমকে আটকের পর তার বক্তব্য অনুযায়ী জড়িত সবুজ হাওলাদার কে গ্রেফতার পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত সায়েমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আমরা রিমান্ড আবেদন করেছিলাম। অভিযুক্ত সায়েমের পরিবার ১৪ বছর বয়স দেখিয়ে জন্ম নিবন্ধন তৈরি করে আদালতে দাখিল করায় আদালত জেল গেটে ১ দিনের জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয়। আমাদের জানামতে সায়েম দেড় বছর আগে বিয়ে করে সংসার করছেন। আমার ধারনা আদালতকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে অভিযুক্তের পরিবার।
এব্যাপারে কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারি বলেন, আমার স্বাক্ষরিত যে জন্ম নিবন্ধন আদালতে দাখিল করেছে সায়েমের পরিবার তা সঠিক নয়। ওই জন্ম নিবন্ধনের স্বাক্ষর জাল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে অপহরণের ১৭ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র! এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২