সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সিলেটে এসএসসি পরিক্ষা দিচ্ছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন!! ছাত্র ছাত্রী ও স্বজনদের স্বস্তি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দীর্ঘ প্রতিক্ষার পর জীবনের প্রথম ১০ বছরের শিক্ষা সনদের জন্য ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিলেট ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী । সকাল ১১টা থেকে সিলেটসহ দেশের সবক’টি বোর্ডে একযোগে শুরুহয়েছে এই পরীক্ষা।
সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন। সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বোর্ড। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করা গেছে। শিক্ষক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
যানজটের ভয়ে সিলেট নগরীর বিভিন্ন কেন্দ্রে আগে ভাগেই পরীক্ষার্থীদের নিয়ে চলে আসেন স্বজনরা। এদিকে, এসএসসি পরীক্ষা নিয়ে অনেকের মধ্যে উৎকণ্ঠা ছিল। কবে হবে, হবে কিনা- তাদের এমন উৎকণ্ঠার অবসান ঘটেছে অবশেষে। ফলে স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন।
সিলেট শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। তন্মধ্যে ৪৯ হাজার ৫১৭ জন ছাত্র, ৬৬ হাজার ৯৭১ জন ছাত্রী। ছাত্রদের চেয়ে ছাত্রীসংখ্যা এবার ১৭ হাজার ৪৫৪ জন বেশি। এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৩০৩ জন, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ জন এবং ব্যবসা বিভাগ থেকে ৮ হাজার ৮৯৫ পরীক্ষার্থী রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, গেল বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৭০৪ জন। বোর্ডের অধীনে ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে।
সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৬টি ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে এসএসসি পরিক্ষা দিচ্ছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন!! ছাত্র ছাত্রী ও স্বজনদের স্বস্তি প্রকাশ

আপডেট সময় : ০৭:১৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২