সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে এসএসসি দাখিল ও সমমানের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

.বি এম মনির হোসেনঃ-

১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা ২০২২। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী।
আজ বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার বরিশালের ২ টি কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল সরকারি জিলা স্কুলের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এক হাজার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৯ হাজার ৬৩০ জন ছাত্রী ও ৪৬ হাজার ৩৪৬ জন ছাত্র রয়েছেন। বোর্ডের অধীন ছয়টি জেলার ৮৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মানবিক বিভাগে সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৩৯১ জন।
বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬১৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী।
এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ বিলম্ব করলে তার কারণ গেটের রেজিস্টারে (খাতায়) উল্লেখ করে প্রবেশ করতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের দুইশ’ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করার নির্দেশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এসএসসি দাখিল ও সমমানের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার

আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২