সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরিশালে ৩৩ লাখ টাকার কাজ নিয়ে হাতাহাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বরিশাল জেলা পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স কার্যালয়ে ৩৩ লাখ টাকার কাজ নিয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে।
বুধবার দুপুর ১২টার দিকে ঠিকাদার তপু হক অপর ঠিকাদার রেজাউল করিম মিলন ও মেহেদী হাসান সুমনের ওপর হামলা চালালে ওই হাতাহাতির সূচনা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ৩৩ লাখ টাকার একটি পানির লাইনের কাজের জন্য দরপত্র আহ্বান করে গণপূর্ত। সেখানে খান বিল্ডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান দরপত্র দাখিল করেন। কিন্তু কেন তিনি এই দরপত্র জমা দিয়েছেন- এই নিয়ে মিজানের ছোট ভাই ঠিকাদার মিলনকে মারধর করেন ঠিকাদার তপু।

এ সময় অন্য ঠিকাদার সুমন এলে তাকেও নাজেহাল করেন ঠিকাদার তপু ও তমাল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটে।

ঠিকাদার তপু বলেন, ‘আরআরএফের এই কাজের ফাইল ডিপিপি থেকে পাস করিয়েছি। ঠিকাদার মিজানকে আমি বলেছি যেন দরপত্র জমা না দেয়। কিন্তু সে দিয়েছে। মিজান পুরো অফিস জিম্মি করে ফেলেছে। সিন্ডিকেট করে সব কাজ বিএনপির লোকজনের কাছে সে বিক্রি করে। এই নিয়ে একটু কথা-কাটাকাটি হয়েছে।’

এ বিষয়ে ঠিকাদার মিজানুর রহমান বলেন, ‘শুনেছি আমার ভাইকে তপু ও তমাল মারধর করেছে। পাশাপাশি সিনিয়র ঠিকাদার সুমনকেও গালাগালি করেছে। অনলাইনে এখন টেন্ডার দিই। বাসায় বসেই দেয়া যায়।’

গণপূর্ত বিভাগ ব‌রিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাছান বলেন, ‘বাইরে হইচই হয়েছে। তবে কী কারণে হয়েছে জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৩৩ লাখ টাকার কাজ নিয়ে হাতাহাতি

আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২