সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

কারাবন্দী ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ বাবা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ এক বাবা আটক হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে দায়িত্বরত কারারক্ষীরা তাকে আটক করেন।

আটক মো. গোলাম আক্তার (৫৪) কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত ইমরান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী মো. গোলাম আক্তারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কেঁচি উদ্ধার করেন। পরে বিষয়টি কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ গোলাম আক্তারকে আটক করে থানা নেয়।

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা মামলার আসামি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আটককৃত ব্যক্তির সঙ্গে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তিনি নিজেই গাঁজা সেবন করেন বলে জানিয়েছেন। ছেলে কারাগারে, স্ত্রীর মৃত্যুর পর তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাবন্দী ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ বাবা আটক

আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২