সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার তালতলীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর ফেরারি থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০০২ সালের একটি ডাকাতি মামলার (দায়রা মামলা নং ৩৩/২০০২) রায়ে ইলিয়াসের ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়।

রায়ের কাগজপত্র গায়েব করে গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁর পুত্র কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর যাবত ফেরারি হয়ে ঘুরে বেরিয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও পাশ্ববর্তী চন্দনতলা হিন্দু গ্রামে ১৪টি পরিবারকে নির্যাতন করায় ভূক্তভোগী ওই হিন্দু পরিবারগুলো রাতের আঁধারে ভারত চলে যায় বলে অভিযোগ রয়েছে।

ওই নির্যাতনের পর সরকার হিন্দু গ্রামে ১টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছিলেন। গত রবি মৌসুমে বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ গণি তালুকদারের জমিতে রোপন করা মুগডাল চুরি করলে তার বিরুদ্ধে একটি চুরি মামলা হয়। এতে ডাকাত ইলিয়াস ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে আঃ গণি তালুকদারের পুত্র ও তার নাতিকে খুন করার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে।

সম্প্রতি আমতলীতে ৪/৫ টি ডাকাতি সংঘটিত হয়েছে। এসব ডাকাতির সাথে ডাকাত ইলিয়াস খাঁ জড়িত থাকতে পারে বলে এলাকাবাসীসহ অনেকেই সন্দেহ পোষণ করছেন। পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে গতকাল রাত ৯ টায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওযার চেষ্টা কররে ঘেরাও করে ফেরারি ডাকাত ইলিয়াসকে গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, গতকাল রাতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামী ইলিয়াস খাঁ ২০ বছর ফেরারি থাকার পর র‌্যাব গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২