সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুইজনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
রবিবার সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার রাংতা গ্রামে এই অভিযান পরিচালনা করেন তিনি।
আদালতের পেশকার মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে রাংতা গ্রামের আলমগীর সিকদারের ছেলে হাফিজুল ইসলাম ও একই গ্রামের জলিল সিকদারের ছেলে রাকিব সিকদারকে ‘বালু ভরাট ও ব্যবস্থাপনা আইনে’ ২০ দিনের বিনাম্যম কারদান্ডের আদেশ প্রদান করেন বিচারক মোঃ সাখাওয়াত হোসেন।
এসময় অভিযান চালিয়ে স্থানীয় ভাষায় “আত্মঘাতি” অবৈধ ড্রেজার মেশিন ভাংচুর করে বিনষ্ট করা হয়। দন্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের জন্য আগৈলঝাড়া থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযানে এএসআই সুব্রত চন্দ্র রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন জানান, ফসলী জমি, বাড়ি-ঘর, সড়ক ও বিভিন্ন স্থাপনা রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি এই অভিযান আরও জোরদার করবেন। উপজেলার বিভিন্ন স্থানে প্রচুর লোকজন অবৈধ ড্রেজার ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই সকল ব্যবসায়িদের তালিকা প্রনয়ন করা হবে। সরকারী-বে-সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পর কাজের নামে ঠিকাদাররা লাভবান হতে এসব অবৈধ ড্রেজার দিয়ে জমি থেকে বালু কেটে প্রকল্পে বালু ভরাটের বিস্তর অভিযোগ রয়েছে। তালিকা অনুযায়ি অবৈধ ড্রেজার মেশিন ও মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২