সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ভোলায় মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার ছেলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকতারুল ইসলাম আকাশ,ভোলা ॥ ভোলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা দিতে গিয়ে মো. ফারদিন (২০) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় দুইটি মোটরসাইকেলে থাকা আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলা ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফারদিন সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কালুপুর গ্রামের পুলিশ কর্মকর্তা (এসআই) মো. হোসেনের ছেলে। ফারদিন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. মামুন হোসেন জানান, দুইটি মোটরসাইকেল নিয়ে ফারদিন ও তাঁর ৫ বন্ধুরা ভোলা খেয়াঘাট থেকে মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেল দুইটির গতি ছিল বেপরোয়া। তাঁরা মোটরসাইকেল দুইটি প্রতিযোগিতা করে চালিয়েছিলেন। বেপরোয়া গতি নিয়ে মোটরসাইকেল দুইটি ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে ফারদিন যে মোটরসাইকেলটি চালিয়েছিল সেটি বা দিকে মোড় দিলে পাশে থাকা মোটরসাইকেলের সঙ্গে লেগে গিয়ে সে (ফারদিন) মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকেসহ তাঁর মোটরসাইকেলে থাকা দুই বন্ধুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক ফারদিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানের দায়িত্বরত চিকিৎসক জানায় ফারদিনের মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার খুলি ভেঙে ভিতরে ডুকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে।

দুপুর ১টার দিকে শেবাচিম হাসপাতাল থেকে তাকে ঢাকা নেয়ার পথে মাদারীপুর জেলায় এম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার ছেলের

আপডেট সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২