সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সিলেটে এসএসসি পরিক্ষার্থী ১লাখ ১৬ হাজার চারশ’ ২৭ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দীর্ঘ সময়ের ব্যবধানে শুরু হচ্ছে এসএসসি পরিক্ষা। ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের আওতায় ১লাখ ১৬ হাজার চারশ’ ২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৭০৪ জন। এ বছর ছাত্রের সংখ্যা হচ্ছে ৪৯ হাজার ৪১৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৯৪৬ জন।
গত বছর পরীক্ষায় ১লাখ ২১হাজার ১৩১জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন এবং ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে প্রায় ১৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। সিলেটে এ হার ১৪ শতাংশ।
এদিকে, সিলেট বোর্ডের আওতায় এ বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়ে সংখ্যা ১৭ হাজার ৪৬৫ জন বেশি।
সিলেট বোর্ডের অধীনে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) এবার ছেলে ৪৯ হাজার ৪১৮ এবং মেয়ে ৬৬ হাজার ৯৪৬ জন।
বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজার ৩০৩ জন, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ এবং ব্যবসায় ৮ হাজার ৮৯৫ পরীক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান, বোর্ডের অধীনে ৯৩০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ১৬ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫৮ শিক্ষা প্রতিষ্ঠান, হবিগঞ্জে ১৬৭টি, মৌলভীবাজারে ১৮৭টি এবং সুনামগঞ্জে ২১৮টি শিক্ষা প্রতিষ্ঠান। অংশ গ্রহণকারীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
তবে রেজিস্ট্রেশনের তোলনায় ঝরে পড়েছে অনেক শিক্ষার্থী। সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে মাদরাসা বোর্ডে। আর সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সিলেটে ১৪ শতাংশ।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান, এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এবার পরীক্ষা ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে এসএসসি পরিক্ষার্থী ১লাখ ১৬ হাজার চারশ’ ২৭ জন

আপডেট সময় : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২