সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

ঝালকাঠিতে জাল টাকা নিয়ে যত কাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ঝালকাঠির রাজাপুরে সুবর্ণার কাছ থেকে ১৭ হাজার টাকা ধার নেন বিউটি মিস্ত্রী। ধারের সেই টাকা জাল নোট দিয়ে পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুবর্ণা। আবার সুবর্ণা এ অভিযোগ করলে উল্টো বিউটি তার বিরুদ্ধে সোমবার রাতে জাল টাকা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেন থানায়।

মঙ্গলবার বিকালে পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায় এবং উভয়পক্ষের পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সুবর্ণা নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী। অপরদিকে বিউটি একই এলাকার আবাসনের বাসিন্দা জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী।

স্থানীয়রা ও সুবর্ণা হালদার জানায়, তার কাছ থেকে গত ৫ মাস পূর্বে বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেয়। গত ১৫ দিন পূর্বে বিউটি ওই টাকা শোধ করেন, সাথে আরও ৭ হাজার পুরাতন টাকা পরিবর্তন করে নতুন টাকা দেয় সুবর্ণকে।

সুবর্ণা না বুঝে টাকা রেখে দেয়। গত সোমবার ওই টাকা থেকে সুবর্ণা একটি ৫শ টাকার নোট দিয়ে দোকানে যান। দোকানদারের কাছ থেকে সুবর্ণা জানতে পারে ৫শ টাকার নোটটি জাল। তখন তার বাসায় রাখা আরও একুশ হাজার ৫শ টাকা যাচাই করে দেখেন সেগুলোও জাল নোট।

বিষয়টি কাউকে কিছু না বলে ওই জালনোটগুলো নিয়ে বিউটির কাছে যায় সুবর্ণা এবং তার কাছে জানতে চান সে নোটগুলো কোথায় পেয়েছে। এতে বিউটি ক্ষিপ্ত হয়ে ওই বাইশ হাজার জাল টাকার নোট দেওয়ার কথা অস্বীকার করেন।

পরে ওই দিন থানায় এসে সুবর্ণার নামে জাল টাকা দিয়ে তাকে ফাঁসানোর অভিযোগ দেয় বিউটি। বিউটি এর আগেও ইসলামি ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার ব্যবহার করেছিল বলেও স্থানীয়রা জানান।

এ ব্যাপারে বিউটি মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান, ওই টাকাগুলো পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছে।

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার জানান, নগদ নয়, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফা কামাল বলেন, প্রকৃত অপরাধী বের করতে মঙ্গলবার বিকালে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে জাল টাকা নিয়ে যত কাণ্ড

আপডেট সময় : ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২