সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাবুগঞ্জে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়ায় এলজিইডি এর বিজেপি প্রকল্পের ৭শত মিটার নির্মানাধীন রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

রাকুদিয়ার হাবিব কেরানীর বাড়ী থেকে আব্দুল আলীম হাওলাদারের বাড়ী পর্যন্ত ৭ শত মিটার পিচ ঢালাই রাস্তার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হান্নান এন্টার প্রাইজ লিমিটেড।

সাব ঠিকাদার হিসাবে বরিশালের মোঃ শহিদুল ইসলাম নামের একজন কাজটি বাস্তবায়ন করছেন। ৭শত মিটার রাস্তা(আইডি নং-৫০৬০৩৪০৯৭) ও একটি বক্স কার্লবার্টে ওই প্রকল্পের অনুকুলে ৬২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, রাস্তাটি নির্মানে প্রথম থেকেই অনিয়ম করেছে ঠিকাদার। রাস্তায় ফেলা খোয়া অত্যান্ত নিন্ম মানের। সিডিউলে থাকা নিয়ম নীতির তোয়াক্কা না করে চওরায় কোথায়ও ১০ ফিট, কোথায়ও ১১ ফিট করা হয়েছে। সিডিউল অনুযায়ী রাস্তাটি চওরায় ১২ ফিট করার কথা রয়েছে। লম্বায় রাস্তাটি ৭শত ফিট করার কথা থাকলেও হয়েছে কম বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া রাস্তা নির্মানে মেজরমেন্ট ফলো করা হয়নি। এজিং ও স্লোপ ফেলে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বলেন, রাস্তাটি বরাদ্দের জন্য শ্রম ও সময় ব্যায় করেছি। কিন্তু ঠিকাদারের কাজ দেখে সন্তুষ্ট হতে পারি নি। রাস্তাটি পূর্বের অবস্থার চেয়ে ৮ ইঞ্চি উচু হওয়ার কথা থাকলেও ২-৩ ইঞ্চি উচু করা হয়নি। ফলে অল্প জোয়ারের পানিতে তলিয়ে যায়। নিন্ম মানের খোয়া ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় ঢালাই দিলে রাস্তার সুফল পাওয়া নিয়ে আশঙ্কা দেখে দিবে। রাস্তাটি সিডিউল অনুযায়ী করার দাবী জানাচ্ছি।

রাস্তা নির্মানে তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার শহিদুল ইসলাম বলেন, রাস্তাটি সিডিউল মেনে করা হচ্ছে। দুই এক যায়গায় সমস্যা থাকলে তা ঠিক করে দেওয়া হবে।

ঠিকাদার মোঃ শহিদুল ইসলাম বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। রাস্তাটি ইট সলিং ছিলো। ওই রাস্তার ইট খোয়া হিসেবে ব্যবহার করা হয়ছে। সিডিউলে কোন মাটির কাজ নেই যে আমি মাটি দিয়ে রাস্তা উচা করে দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২