সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন- তারাগঞ্জের হাড়িয়ালকুঠি এলাকার আনোয়ার হোসেন (৩৫), সৈয়দপুরের কুণ্ডল এলাকার মহসিন হোসেন ( ৪২), পল্লি চিকিৎসক আনিছুর রহমান (৪৮), ধনঞ্জয় রায় (২৭) ও জীবন রহমান (২৮); সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল রানা (২২); গাইবান্ধার সাদেক আলী (৬৫)। অপর দুজনের পরিচয় জানা যায়নি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান দুর্ঘটনায় ৯ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের দেখতে সোমবার সকালে হাসপাতালে যান রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। রোগীদের খোঁজখবর নিয়ে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের কথা জানান তিনি।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এখনো চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

আপডেট সময় : ০৮:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২