সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে। তবে কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইসি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান থাকবে। নির্বাচন কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

আজ সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের মাঠে ভারসাম্য তৈরি হয়। বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে। তবে বিএনপি’র যদি কোনো রাজনৈতিক কৌশল থাকে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ করার এখতিয়ার নেই।

সিইসি বলেন, অনেকের সন্দেহ অবিশ্বাস থাকতে পারে তবে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কমফোর্টেবল। নির্বাচন কমিশন সর্বোচ্চ দেড়শটি আসনে ইভিএম-এ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি সম্ভব হবে কিনা তা নির্ভর করবে ইভিএম সংগ্রহ করার উপর। কারণ এই মেশিনের যন্ত্রাংশ আসবে বিদেশ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইসি

আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২