সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরিশালে দুই ডায়াগনস্টিক ও ফার্মেসিতে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বান্দ রোডে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় বান্দ রোডের সাউথ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার এবং সেবার মূল্য তালিকার অতিরিক্ত মূল্য নেওয়ায় নিউ মেডিএইড ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ফিজিশিয়ানের স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে কথা মেডিকেল হল থেকে ৩০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় জাহানারা মেডিকেল হল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া ও সমিরন মিত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুই ডায়াগনস্টিক ও ফার্মেসিতে জরিমানা

আপডেট সময় : ০৪:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২