সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মেয়র জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গাজীপুরের সিটি করপোরেশনের (গাসিক)সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন এ আদেশ দেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার নামে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে ৮টিতে দাঁড়িয়েছে।

এর আগে করা ৭ মামলায় তিনি গত ২২ অগাস্ট হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামে একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন।

তার আইনজীবী কামাল হোসেন জানান, দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় জাহাঙ্গীর আলমের নামে এই মামলা করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাসিক মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভিন্ন জেলায় মোট ৭টি মামলা হয়। গত ২২ আগস্ট বিভিন্ন এসব মামলায় তিনি হাইকোর্ট থকে আগাম জামিন পান।

২০১৮ সালে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৮:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২