সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিএনপির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জি এম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে (জাপা) আবারও ভাঙনের সুর। দ্বন্দ্ব আর মতবিরোধ যেন থামছেই না। দলের কর্তৃত্ব নিয়ে রওশন-জি এম কাদের দ্বন্দ্ব এখন ‘ওপেন সিক্রেটে’ পরিণত হয়েছে। জিএম কাদের বিএনপির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন এইচএম এরশাদের সাবেক স্ত্রী

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত নেতাদের উদ্দেশে বিদিশা সিদ্দিক বলেন, জি এম কাদেরের মুখে রওশন এরশাদকে নিয়ে কোনো মন্তব্য শোভা পায় না। দলীয় গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জি এম কাদের অবৈধভাবে চেয়ারম্যান হয়েছেন।

তিনি দাবি করেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জি এম কাদের।

এ সময় হুঁশিয়ারি দিয়ে বিদিশা বলেন, এখন থেকে জি এম কাদেরের জাতীয় পার্টি থেকে বের হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। ২৬ তারিখ সম্মেলনের পরে প্রমাণ হবে কে বৈধ চেয়ারম্যান।

অনুষ্ঠানে হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেন, জি এম কাদের অবৈধভাবে দল পরিচালনা করতে চাইলেও এর বৈধ উত্তরসূরী এরশাদপুত্রই।

সভার প্রধান অতিথি বিদিশা সিদ্দিকের হাতে ফুল তুলে দিয়ে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা দলে যোগদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর (অব) সিকদার আনিসুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ জুবায়ের আহমেদ, যুগ্ম মহাসচিব মো. গোলাম মোস্তফা পাটোয়ারী ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বাসেদ আহমেদ।

পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা থেকে জাতীয় পার্টির উল্লেখযোগ্য সংখ্যক নেতা দলে যোগ দেন। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির নেতারা মতবিনিময় করেন।

যোগদানকারী নেতাদের উদ্দেশে বিদিশা বলেন, যারা জাতীয় পার্টিকে ধারণ করেন, যারা ত্যাগী তাদের এক প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করছি আমরা। নেতাকর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে জাপায় ফিরে আসতে শুরু করেছেন।

এর আগে থাইল্যান্ডে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সম্প্রতি জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এরপরই রওশনকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরাতে স্পিকারকে চিঠি দিয়েছে জাতীয় পার্টির সংসদীয় দল। তারা জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার আবেদন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জি এম কাদের

আপডেট সময় : ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২