সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে মাহিম সরদার(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার কালাই সরদারচর গ্রামের রাশেদ সরদারের ছেলে। আজ (৩১ আগষ্ট)বুধবার সকালে কালকিনি থানা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, শিশু মাহিম তিব্র গড়ম সহ্যয় করতে না পেরে সরদার বাড়ির পাশের খালের পানিতে একা গোসল করতে যায়। এসময় হঠাৎ করে মাহিম সরদার গভীর পানিতে ডুবে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় অনেক খোজাখুজি শেষে তার ভাসান্ত মৃতদেহ স্থানীয় লোকজন উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মাহিমের মৃত্যু হয়েছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।


























