বাবুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ
- আপডেট সময় : ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ১৯১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্যবিয়ের ঝুকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারীর সভাপতিত্বে তথ্য কার্ড বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শামীমা ইয়াসমিন,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাসেল সিকদার।
জেলা ডেপুটি ম্যানেজার শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক মোঃ ওসমান গনী, ইউপি সদস্য মোসাঃ শাহনাজ পারভিন, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বিশ্বাস,
অনুষ্ঠানে ওই গ্রামের ২৪ জন কিশোরী ১২ হতে ১৭ বছর বয়সী বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা এবং ১৮বছর উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ্য করে তথ্য কার্ড প্রদান করা হয়।
















