সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সাবেক এমপি মনি’র ভাই বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চুনি আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্র্রতিনিধি ॥ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি’র মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চুনি মীর্জা (৬৯) আর নেই। ২৯ আগস্ট সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকার মিলিনিয়াম ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না….রাজিউন)। তিনি ১ মাস ৯ দিন লাইফ সাপোর্টে ছিলেন। ১৫ বছর ধরে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকার আজিমপুর গোরস্থানে বাবা-মায়ের কবরে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগ ও বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্র্রখ্যাত বাম নেতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের তিন ছেলে মো. মনিরুল ইসলাম মনি, মো. মাইদুল ইসলাম চুনি ও মো. জাহিদুল ইসলাম জামি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক এমপি মনি’র ভাই বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চুনি আর নেই

আপডেট সময় : ০৮:২৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২