সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রামীণ ব্যাংকের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মো. মাইদুল ইসলামকে দুটি মামলায় ১০ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড এবং অপর একটি মামলায় এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামির উপস্থিতিতে এই রায় প্রদাণ করেন। রায় ঘোষণার পরে দণ্ডিত সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মইদুল ইসলামকে প্রিজন ভ্যানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চত করেছেন আদারতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ। মামলার বরাত দিয়ে তিনি জানান, উজিরপুর উপজেলার বামরাইল গ্রামীণ ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালীন ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মেম্বরদের (গ্রাহক) মধ্যে বিশ্বাস ভঙ্গ ও প্রতারনার মাধ্যমে ১৭ জন গ্রাহকের ১ লক্ষ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা দায়ের করেন। ২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২