সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

নাগরপুরে গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনে ডেকে নিয়ে ঐ গরু ব্যবসায়ী জুলহাস মিয়াকে (৩৮) হত্যা করেছে দূর্বৃত্তরা। অজ্ঞাত দূর্বৃত্তরা হত্যার পর তার মরদেহ বাড়ীর পাশে একটি ডোবায় ফেলে যায়। সোমবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তর পাড়া গ্রামে নৃশংস এ হত্যাকান্ডটি ঘটে। সে ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে । মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত জুলহাসের রক্তাক্ত লাশ উদ্বার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিহতর গরু ব্যবসায়ী জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্ততি নেয়। এ সময় মোবাইল ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় সে। তারপর আর রাতে বাড়ি ফেরেনি। পরদিন সকালে স্বজনরা তার লাশ বাড়ীর পাশের ডোবায় পরে থাকতে দেখে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহত ব্যক্তির প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২