সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গৌরনদীতে দুই দিনে ৫ শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের গৌরনদীতে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি আলিম মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা এসব প্রতিষ্ঠানের তালা ও আলমারি ভেঙ্গে ৯টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর এবং নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এ ছাড়া কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোরেরা হানা দিলেও চুরি করতে ব্যার্থ হয়েছে।

এসব ঘটনায় গৌরনদী মডেল থানায় পৃথক ভাবে সাধারণ ডায়েরী করা হয়েছে। সোমবার ও গত শনিবার রাতে এসব চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল।

গাউছিয়া আবেদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব জানান, সোমবার রাতে অজ্ঞাতনামা চোরেরা লাইব্রেরীর তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ৪টি ইষ্টীলের আলমারি ও শিক্ষকদের ২০টি লকার ভেঙ্গে ৬টি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। একই দিন একই ভাবে বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে যায়।

এ ছাড়া কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোরেরা হানা দিয়ে লাইব্রেরীর তালা ভাঙ্গার সময় নৈশ প্রহরী টের পেলে চোরেরা পালিয়ে যায়। গত শনিবার রাতে রামসিদ্ধি বাজার, উত্তর চাঁদশী, সাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরীর তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ইষ্টীলের আলমারি ভেঙ্গে একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে দুই দিনে ৫ শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

আপডেট সময় : ১০:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২