সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

স্ত্রীকে খুন করে বরিশালে তাবিজ নিতে এসে আটক স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ স্ত্রীকে খুন করে মসজিদের ইমামের কাছে ‘বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ নিতে গিয়েছিলেন খুনি লালচাঁদ মোল্লা (৪০) নামের এক ব্যক্তি।

রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গা সাগর দিঘি সংলগ্ন মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, লালচাঁদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি ওই এলাকার মৃত হাসান মোল্লার ছেলে। এর আগে শনিবার (২৭ আগস্ট) বিকেলে গাজীপুরে একটি তালাবদ্ধ রুম থেকে মোছা. রিনা খাতুন (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বিভিন্ন আলামতে পুলিশ প্রাথমিকভাবে রিনা খাতুনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করে। নিহত রিনা লালচাঁদ মোল্লার স্ত্রী।

লালচাঁদকে গ্রেফতারের পর ‘পারিবারিক কলহের জেরে’ এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে তিনি। বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই মসজিদের ইমামের কাছ থেকে তাবিজ নেওয়ার সময় বরিশালের সিআইডি পুলিশের হাতে ধরা পড়ে ঘাতক লালচাঁদ। সিআইডির বরিশাল জেলা ও মেট্রো শাখার এসআই আবুল কালাম জানান, গ্রেফতার লালচাঁদ গাজীপুর নগরীর কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।

সেই বাসা থেকে শনিবার বিকেলে রিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। রিনা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আন্দারকোঠা পাড়া এলাকার গেদু শেখের মেয়ে। এদিকে স্ত্রীর মরদেহ উদ্ধারের আগ থেকেই উধাও হন লালচাঁদ। সিআইডির অভিযানিক দলের সদস্য আকিদুর রহমান জানান, লালচাঁদ এক সময় মাধবপাশা এলাকায় বাদশা সর্দারের গরুর ফার্মে চাকরি করত। শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসে সে। রাতে ওই ঘরেই ছিল।

রোববার দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে। দুর্গা সাগর সংলগ্ন একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার তাবিজ ও দোয়া চান। এ সময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সিআইডির এলআইসি শাখা তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। পরে তাকে গ্রেফতারের জন্য সিআইডির বরিশাল মেট্রো ও জেলা শাখাকে দায়িত্ব দেয়। দায়িত্ব পেয়ে পরিদর্শক নুরুল আলম তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানিক দলের সদস্যরা লালচাঁদের বরাত দিয়ে জানান, শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে স্ত্রী রিনাকে সজোরে লাথি দিয়ে ঘরের দরজার বাইরে থেকে ছিটকানি আটকে বের হয়ে যায় লালচাঁদ। কিছুক্ষণ পর সে ঘরে ফিরে এসে দেখতে পায় স্ত্রীর মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ে আছে। রিনা মারা গেছেন, বুঝতে পেরে লালচাঁদ পালিয়ে বরিশাল চলে আসে। তবে বরিশালে এসেও তার রক্ষা হলো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে খুন করে বরিশালে তাবিজ নিতে এসে আটক স্বামী

আপডেট সময় : ০৯:০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২