ঝালকাঠিতে বিএনপি বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
ঝালকাঠি শহর বিএনপি’র উদ্যোগে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিবাদে ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম পুলিশ কর্তৃক হত্যার প্রতিবাদে জুম্মার নামাজ বাদ ঝালকাঠি শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় উপস্থিত ছিলেন শহর বিএনপি’র সভাপতি এডভোকেট নাসিমুল হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান তাপু জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন শহর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দীন ইসলাম যুগ্ম-সম্পাদক মিলন খলিফা, বিপ্লব গাজী মামুন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিবরিয়া, সন্তু পাল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাচ্চু হাসান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন সরদার যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান যুগ্ন আহবায়ক সেলিম হাসান জেলা ছাত্রদলের সালাউদ্দিন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম মৃধা সাংগঠনিক সম্পাদক শহর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি শহরের সাধনার মোড় থেকে শুরু হয়ে আমতলা রোডে শেষ হয় ।
















