সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাকেরগঞ্জে প্রভাবশালীদের ছত্রছায়ায় মাটি ও বালুচুরি প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বশির আহাম্মেদ
চিপ রিপোর্টার

বরিশালের বাকেরগঞ্জে উপজেলার কলসকাঠী ইউনিয়ন সংলগ্ন পান্ডব নদীর অব্যহত ভাঙন রোধ ও প্রভাবশালী ভূমিদস্যু দ্বারা মাটি ও বালু চুরির প্রতিবাদে নদীর তীরবর্তী ভুক্তভোগী মানুষ মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।
২৪ আগস্ট,২০২২ বৃহস্পতিবার দুপুরে দক্ষিন সাদিশ এলাকাবাসীর আয়োজনে উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিশ,সাদিশ আমতলী,বাগদিয়া,নারায়ঙ্গল গ্রামের অগণিত মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী বলেন, বিগত কয়েক বছরে এলাকার কয়েকশ পরিবার এই নদী ভাঙন কবলিত হয়ে ভিটে মাটি ও সহায় সম্বলহীন হয়েছে। গত বছর একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ সহ গোরস্থান ও কয়েকটি বাড়ী পান্ডব নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এ গ্রামগুলোর প্রায় ৫ কি: মি: অংশে এই ভাঙন শুরু হয়ে চলমান রয়েছে পাশাপাশি কিছু সুবিধাভোগী ভূমিদস্যু দিনে রাতে ভাঙ্গন কবলিত জায়গা থেকে মাটিকেটে নিচ্ছে যে কারনে ভাঙন আরো তীব্র হচ্ছে।
মানব বন্ধনে অংশ নেয়া স্থানীয় ইমতিয়াজ মাহমুদ সাদ্দাম বলেন, বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলের অনেক পরিবার পান্ডব নদীর তীব্র ভাঙনে সহায় সম্বলহীন হয়েছে,তবে সংশ্লিষ্ট দপ্তর ভাঙ্গন রোধে এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করেনি।
৯০ নং দক্ষিণ সাদিশ সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী কবিরুল ইসলাম জানান, এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় ভবনটি নদীতে বিলিন হয়েগেলে পাঠদানের জন্য একটু দুরে টিনসেট দিয়ে ৩ রুম বিশিষ্ট একটি ঘর করা হয়েছে কিন্তু নদী ভাঙন যে ভাবে এগুচ্ছে তাতে পরবর্তীতে এই অঞ্চলের ছেলে মেয়েরা কোথায় পড়তে যাবে তা নিয়ে আমরা চিন্তিত।
দক্ষিন সাদিশ গ্রামের কৃষক আঃ ছত্তার জানান,পান্ডব নদীর ভাঙনে আমার ৪ একর জমি বিলীন হয়ে আজ আমি সহায় সম্বলহীন হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, পান্ডব নদীর ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে মাটিকাটা রোধে কয়েকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে তবে ভাঙন রোধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বরাদ্দ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক দাস জানান, বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদীর ভাঙনের বিষয়টি আমি জানি, ভাঙন রোধ প্রকল্পের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য দাপ্তরিক কার্যক্রম চলমান আছে বরাদ্দ এলেই ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে প্রভাবশালীদের ছত্রছায়ায় মাটি ও বালুচুরি প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২