সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘর দেওয়ার নামে ঘুস, মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এক ভুক্তভোগী এই মামলা করেছেন।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক। তিনি জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের নামে একটি মামলা করেন একই এলাকার মিরাজ মোল্যা নামে এক ব্যক্তি।

এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভিক্ষুকের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের স্বামী মো. হায়দার মোল্যার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১৫ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে তার স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা করা হলো।

এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, তার ছোট ভাই মোকাদ্দেস হোসেন ও স্বামী মো. হায়দার মোল্যাকে এই মামলায় আসামি করা হয়। মামলার বাদী মিরাজ উপজেলার মাঝারদিয়া গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে। রূপা বেগম ও মিরাজ একই এলাকার বাসিন্দা।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপা বেগম জাগো নিউজকে বলেন, এলাকায় প্রতিপক্ষ মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। ঘর দেওয়ার কথা বলে আমি কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি। আমার স্বামীও কারও কাছ থেকে টাকা-পয়সা নেয়নি। অভিযোগকারীরা সরকারি ঘর না পেয়ে উল্টা-পাল্টা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘর দেওয়ার নামে ঘুস, মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২