সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

স্পেনে থেকেও বেতন তুলছেন স্কুলশিক্ষিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নারী শিক্ষক সোনিয়া আক্তার স্পেনে থেকেও নিয়মিত বেতন তুলছেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত এপ্রিল মাস থেকে তিনি স্কুলে আসেন না। তবে এখনো প্রতি মাসে বেতন তুলছেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল ও স্কুল কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নারী শিক্ষক সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি তিনি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি প্রতি মাসে তুলে নিচ্ছেন বেতন-ভাতা।

শিক্ষিকা সোনিয়া আক্তারের বাড়ি গিয়ে স্পেনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তার বাবা জাকির হোসেন ঢাকা পোস্টকে জানান, স্কুল থেকে ছুটি নিয়ে সে তার স্বামীর কাছে স্পেনে গেছে। এতে তো কোনো সমস্যা নাই।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম ঢাকা পোস্টকে বলেন, সোনিয়া আক্তার স্কুল থেকে দুই দিনের ছুটি নিয়েছেন। এরপর থেকে তার মুঠোফোনে শতবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগে ব্যর্থ হয়ে তার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাডে চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

স্কুলের তথ্যমতে, স্কুলটিতে বর্তমানে ৬ জন সহকারী শিক্ষক রয়েছেন। তবে পদ রয়েছে ৮ জনের। এখনো দুটি পদ খালি আছে। এর মধ্যে একজন দেশের বাইরে থাকায় ৫ জন দিয়ে চালানো হচ্ছে বিদ্যালয়টি।

স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবি, শিক্ষক কম থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। তবে এ ব্যাপারে শিবচর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, আমাদের কোনো শিক্ষক দেশের বাইরে থেকেও বেতন নিচ্ছেন বলে আমার জানা নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ঢাকা পোস্টকে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজখবর নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্পেনে থেকেও বেতন তুলছেন স্কুলশিক্ষিকা

আপডেট সময় : ০৫:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২