সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সিলেটে এক দিনের ব্যবধানে পাল্টে গেলো চা শ্রমিকদের সিদ্ধান্ত !! ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে এক দিনের ব্যবধানে পাল্টে গেলো চা শ্রমিকদের সিদ্ধান্ত !! ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক সংঘটন।
জানা যায়, সিলেটে চা বাগান পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বাগান পঞ্চায়েতের মধ্যে দিন ভর আলোচনার পরও কোন সিদ্ধান্ত আসেনি। এতে কর্ম বিরতি প্রত্যাহার না করে তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চা শ্রমিকেরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সিলট গলফ ক্লাবে সিলেট ভ্যালির ২৩ বাগানের পঞ্চায়েত নেতাদের সাথে বৈঠকে বসেন শ্রমিক ইউনিয়ন নেতারা। এ সময় গলফ ক্লাবের বাইরে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন বাগান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা এসে জড়ো হন এখানে। মঙ্গলবার (২৩ আগষ্ট) পঞ্চদশ দিনের মতো সিলেট ভ্যালির সবকটি চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকেরা তাদের কর্ম বিরতি পালন করে।
এর আগে সোমবার সকাল থেকে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানের মধ্যে ৪টি বাগানে শ্রমিকরা কাজে যোগ দেন। আর ১৯ বাগানের শ্রমিকরা কর্ম বিরতি ও বিক্ষোভ করেন। তবে মঙ্গলবার (২৩ আগষ্ট) ফের ২৩ বাগানের শ্রমিকরা কাজে না গিয়ে কর্ম বিরতি ও বিক্ষোভ শুরু করেন।
কামাইছড়া বাগানের পঞ্চায়েত সভাপতি বিমল ভর জানান, শ্রমিকরা মজুরি
বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা কোন অবস্থায়ই মানছেন না। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন কিনা সেটি তারা বিশ্বাস করতে পারছেন না। তারা মনে করছেন প্রধানমন্ত্রীর বরাত দিয়ে কেউ তাদের সাথে প্রতারণা করছে। তাই ৩০০ টাকা মজুরি বাস্তনায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে এক দিনের ব্যবধানে পাল্টে গেলো চা শ্রমিকদের সিদ্ধান্ত !! ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২