সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

নলছিটিতে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে কবর খুঁড়লেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়ি চলে গেছেন প্রথম স্ত্রী। ফিরিয়ে আনার চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ। এ অভিমানে নিজের কবর খনন করেন কাবিলা ফকির নামের এক যুবক। সেই কবরের ভেতরে প্রবেশের সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

সোমবার (২২ আগস্ট) ঝালকাঠির নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। কাবিলা ওই গ্রামের রসূল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ১৮ বছর আগে কাবিলা ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। কয়েক বছর পর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। পেশায় কাঠমিস্ত্রি হয়েও আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি।

কয়েক মাস আগে পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রী আসমা সাড়ে তিন বছরের একমাত্র সন্তানকে নিয়ে বাবাবাড়ি চলে যান। তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেও কাবিলা ব্যর্থ হন। ব্যর্থতার হতাশায় নিজের কবর খনন করেন কাবিলা।

কবর খোঁড়ার বিষয়ে জানতে চাইলে কাবিল বলেন, ‘ভালোবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরবো।’

এ বিষয়ে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আবদুল হক বলেন, ‘কাবিল কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই সে নানান রকম পাগলামি করে আসছে। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে কবর খুঁড়লেন স্বামী

আপডেট সময় : ০৪:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২