সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ‍॥ জেলা ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ একই সময় একই স্থানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করায় বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ আগস্ট) দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সই করা এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম এবং সভাপতির পদ বঞ্চিত মো. সবুজ মোল্লার গ্রুপ রোববার দুপুর ৩টায় বরগুনা সরকারি কলেজে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে বিশৃঙ্খলা ঘটতে পারে এমন আশঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুভ্রা দাস বলেন, ‘দুই গ্রুপের সভা সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, মারামারি ও জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৪৪ ধারা জারি করেছি। উক্ত এলাকায় সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা পৌর শহরে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০১:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২