সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

ভোলায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভোলা জেলার উপজেলা সদরে আজ বেশি দামে ডিম বিক্রি ও জ¦ালানি তেল মাপার যন্ত্রে কারচুপির অভিযোগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে বাজার তদারকিমূলক বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইলিশা বাসস্ট্যান্ড, সদর রোড, কিচেন মার্কেট ও নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ডিমের মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না থাকা এবং মূল্যে কারসাজির অপরাধে মোস্তফা ডিম ঘরকে ১ হাজার টাকা, মাইনুদ্দিন স্টোরকে ৫ হাজার, আড়িয়ান এগ সপকে ১ হাজার ও সওদাগর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জ¦ালানি তেল মাপার যন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় সাব্বির ট্রের্ডাসকে ১০ হাজার ও বৈদ্য মিডিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। একইসাথে দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২