সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

রাজাপুরে দম্পতির রহস্যজনক মৃত্যু, অসুস্থ তিনজন হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিজেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকা থেকে এক দম্পতির রহস্যজনক মৃত্যুদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার (২০ আগষ্ট) বেলা ১১ টায় রাজাপুর থানা পুলিশ ঐ এলাকার চান্দের বাড়ি মহল্লার থেকে স্বামী মোঃ ফোরকান (৪৫) ও স্ত্রী মাহিনুর বেগম (৪০) নামের দম্পতির মৃতদেহ ছোটভাই রুবেলের অলিসান পাকা ভবন থেকে গেট ভেঙ্গে উদ্ধার করেন। এ সময়ে অসুস্থ অবস্থায় গৃহকর্তা রুবেলের স্ত্রী মাহফুজা (৩০), মেয়ে সারামনি (৫) ও মৃত দম্পতির ছেলে মাইনুল (১৪) কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। রাজাপুর হাসপাতালের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশালে শেবাচিমে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক আমির হোসেন জানান, ঐ তিনজন আশংকামুক্ত রয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা সহ জেলা ও বিভাগীয় পুলিশের সিআইডি ইউনিট।
ঘটনাস্থল পরিদর্শনকালে স্বজনরা জানিয়েছেন, ১৯ আগষ্ট শুক্রবার রাতে ভবনের তিনটি রুমে সকলে ঘুমিয়ে ছিলো। শনিবার সকাল ১১ টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে মোবাইলে কল দিলে কেউ রিসিভ করেননি এতে স্বজনদের সন্দেহ হয় ।এরপরে ছাদের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বজনরা দম্পতির নিথর মৃতদেহ দেখতে পায় এবং অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভবনের দুইটি রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) থাকলেও তার ইনডোর ও আউটডোর ইউনিট ছিলো অক্ষত। বৈদ্যুতিক সট সাকিট কিংবা বিস্ফোরনের দৃশ্যমান কোন আলামত চোখে পরেনি। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে এসি থেকে আর-২২ / আর-৪১০ গ্যাস নির্গত হয়ে এই পরিস্খিতি সৃষ্টি হয়েছে।
গ্যাস বিশেষজ্ঞরা জানান, এসিতে ব্যবহার করা হয় আর-২২ গ্যাস, কোনোটিতে আর-৪১০। এই দুই ধরনের গ্যাসের কোনোটিই আগুন জ্বলতে সহায়তা করে না। তবে আর-২২ গ্যাস আগুনের সংস্পর্শে এলে নিজের রূপ পাল্টে উৎপন্ন করে নতুন গ্যাস। এটি নিঃশ্বাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করলে তীব্র যন্ত্রণার পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হয়। তবে ঐ ভবনে আগুন লাগার কোন আলামত দেখা যায়নি। আর-২২ গ্যাস আগুনে না পুড়েও যদি এই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে কারো শরীরে যায়, তাহলেও তার ক্ষতি হবে।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় একজন আহতের বরাত দিয়ে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে বিস্ফোরন হলে গ্যাস নির্গত হয়ে ভিতরে অবস্থানরত ২ জন মারা যায় এবং ৩ জন জ্ঞান হারিয়ে ফেলে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনার বিষয়ে চুরান্ত ভাবে কিছু বলা যাচ্ছেনা। মৃতদের লাশ ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে দম্পতির রহস্যজনক মৃত্যু, অসুস্থ তিনজন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২