সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বড়বড় কথা বলছেন, সন্ত্রাসীর মতো বক্তব্য ও হুমকি দিচ্ছেন, তাহলে হুমকি যখন দিচ্ছেন, তখন কেনো ভারতের কাছে সরকার টিকিয়ে রাখতে আহ্বান জানান? পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে বর্তমান সরকারকে, পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের সরকারকেও এর জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘তাদের বক্তব্য প্রমাণ করে ভারতের আনুকূল্যে (সরকার) টিকে আছে। প্রশ্ন উঠেছে, দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে কি না তা নিয়ে।’

ফখরুল বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সব কিছুর দাম বাড়িয়ে মানুষের পেটে হাত দিয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু বারবার বলার পরও কথা শোনেনি সরকার। যখন দাম বাড়িয়েছে বিশ্ববাজারের কথা বলে, কিন্তু যখন কম ছিল তখন কমায়নি সরকার, আবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে তাহলে এখন কেন কমাচ্ছেন না?’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজ সরকার, চোরের সরকার, ডাকাতের সরকার। এরা অবৈধ, জোর করে ক্ষমতায় আছে। চ্যালেঞ্জ করবেন না, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, তাহলে বোঝা যাবে জনগণ কার পক্ষে আছে। বর্তমান সরকার জনগণের শত্রু, দেশের শত্রু।’

ফখরুল বলেন, এলএনজি আমদানির নামে বিদেশে টাকা পাচার করতেই নিজস্ব সীমানায় কোনো জ্বালানি সম্পদ উত্তোলনের পদক্ষেপ নিচ্ছে না সরকার।

গার্ডার দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, গার্ডার দুর্ঘটনার জবাব দিতে হবে প্রথম সেতুমন্ত্রীকে, প্রজেক্ট ডিরেক্টরকে। কিন্তু তাদের কিছুই বলতে পারেনি কেউ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে হবে: ফখরুল

আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২