সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

মেনন হত্যা চেষ্টার ৩০ বছর: বিচারের দাবীতে বাবুগঞ্জে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগষ্ট বুধবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর সামনের সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

‘সাম্প্রদায়িক মৌলবাদ, জঙ্গিবাদ, ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দাও, অসম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখো’ এই শ্লোগানকে সামনে রেখে রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ৩০ বছর পূর্তিতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ এর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের সঞ্চালন সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমরেড টিএম শাহজাহান, কমরেড বিশ্বজিৎ বাড়ৈ, কমরেড মতিউর রহমান কালু, কমরেড আনিচুর রহমান সবুজ, জামাল উদ্দিন, যুবমৈত্রীর উপজেলা সভাপতি হাসানুর রহমান পান্নু প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পুরো আগস্ট মাসই একটা আতঙ্কের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে ঘাতকের দল। ’৯২ সালে প্রগতিশীল, সমাজ পরিবর্তনের লড়াকু সৈনিক রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা করা হয়। ১৯৯২ সালের আজকের এইদিনে ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য সন্ত্রাসীরা গুলি করে। ৩০ বছর হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনও বিচারের আওতায় আসেনি। আমরা ওই সকল সন্ত্রাসীদের বিচারের দাবী করছি। এছাড়া দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ অসহায় হয়ে পরছে বলে বক্তারা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেনন হত্যা চেষ্টার ৩০ বছর: বিচারের দাবীতে বাবুগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২