সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

মহরম আলীকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্তের দাবি এমপি শম্ভুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ‘বরগুনা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের পেটানো ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমাদের ছেলেদের কোনো দোষ ছিল না। তবু নির্বিচারে পেটানো হয়েছে তাদের। মহরম আলীকে বদলি নয়, স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।’

শোক দিবসের অনুষ্ঠান চলাকালীন ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা ও সংসদ সদস্যের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য এএসপি মহরমকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও জনসমাবেশে বরগুনা তিনি এসব কথা বলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে বরগুনা পৌর মার্কেট চত্বরে সড়ক অবরোধ করে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল পালন করেন।

এ সময় এমপি শম্ভু আরো বলেন, সাম্প্রতিককালের কাউন্সিল বিহীন ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা কমিটির মত এত নোংরা, একটা উৎশৃংখল, এত বাজে কমিটি স্বাধীনতার পর থেকে আর কোনোদিন এ রকম কোনো কমিটি হয়নি।

এই কমিটির মাধ্যমে বরগুনায় যত অঘটনের সৃষ্টি হচ্ছে। এই কমিটি দ্রুত বাতিল করার জন্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এএসপি মহরম সম্পর্কে বলেন, তিনি জামাত-শিবির রাজাকার পরিবার থেকে চাকরিতে নিযুক্ত হয়েছেন। তিনি যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছেন সেখানে সরাসরি জামাত-শিবির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

এএসপি মহরমের পিতা সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মহরমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা না হলে বরগুনার গণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও সমাবেশে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সোমবার সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে বাক বিতন্ডার এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গাড়িও ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের অর্থ শতাধিক নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার আলোচিত এএসপি মহররম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জ বদলি করা হয়েছে। এরপর রাতে ওই ঘটনায় আরো ৫ পুলিশের সদস্যকে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহরম আলীকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্তের দাবি এমপি শম্ভুর

আপডেট সময় : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২