সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় শোক দিবসে ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : শোক দিবসে ছাত্রলীগকে লাঠিপেটার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক পুলিশ সদস্য। তার নাম মো. মুসা। তিনি বরগুনা জেলা পুলিশের নায়েব ও অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় বরগুনা শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত কয়েকটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণহারে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে।

এ সময় জেলা পুলিশের সদস্য মুসা শিল্পকলা একাডেমির গেটে দাঁড়িয়ে অডিটোরিয়াম থেকে বের হওয়া নেতাকর্মীদের লাগাতার পেটাতে থাকেন। কয়েক ঘণ্টার মধ্যে মুসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়।

অনেকেই তার পেটানোর দৃশ্যটুকু নিয়ে ক্রিকেট-ফুটবল খেলার মিউজিক যুক্ত করে বিভিন্ন ট্রল পেজে শেয়ার করছেন। আবার অনেকে ভিডিওটি শেয়ার করে নামকরা ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করছেন। তবে এ বিষয়ে ভাইরাল পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, সংবাদে দেখেছি মুসাকে নাকি বদলি করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো চিঠি আমরা এখনও পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় শোক দিবসে ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল পুলিশ সদস্য

আপডেট সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২