সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

পুলিশ কর্মকর্তা মহরম আলী দোষী হলে ব্যবস্থা: ডিআইজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ‍॥ বরগুনা- ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রতি পুলিশের অসৌজন্যমূলক আচরণ ও ছাত্রলীগের ওপর লাঠিপেটার ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। তদন্তে পুলিশ কর্মকর্তা মহরম আলী দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আখতারুজ্জামান।

বুধবার (১৭ আগস্ট) দুপুর ৩টায় বরগুনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়

বরগুনায় চলমান ছাত্রলীগের ওপর লাঠিপেটার ঘটনা এবং স্থানীয় এমপির প্রতি অসদাচরণে পুলিশের ভূমিকার বিষয়ে খোঁজ খবর নিতে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান তিনি বরগুনায় আসেন।

এসময়ে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান বলেন, আমরা বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছি৷ এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত জমা দেয়া হবে।

তিনি আরও বলেন, বরগুনার পুলিশ কর্মকর্তা মহররম আলীকে চট্টগ্রামে নেয়া হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে একদম সুষ্ঠু ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় পুলিশের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন কালে তিনি বলেন, একটি ঘটনা দিয়ে পুলিশকে বিচার করা যায় না। আমরা ভিডিও ফুটেজ দেখে যেসব পুলিশ সদস্যরা আগ্রাসী ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে বদলী করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা ১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শওকত হাচানুর রহমান রিমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ,জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন শতাধিক।

এ ঘটনায় মঙ্গলবার আলোচিত এএসপি মহরম আলীকে প্রত্যাহার করে বরিশাল ডিআইজির কার্যালয়ে নেওয়া হয়। বিকেলে সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এ ছাড়া মহরম আলীর বরখাস্তের দাবিতে রাত আটটায় বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। পরে পুলিশ কর্মকর্তা মহরম আলীর কুশপুতুল জ্বালানো হয়।

আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই নতুন কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ কর্মকর্তা মহরম আলী দোষী হলে ব্যবস্থা: ডিআইজি

আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২