সংবাদ শিরোনাম ::
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা

ঝালকাঠিতে বাল‍্যবিবাহ নিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে প্রতিনিধি : ঝালকাঠিতে বাল্যবিবাহ নিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটায় ঝালকাঠি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আরিফুর রহমান উপজেলা চেয়ারম্যান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা ময়ূরী উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলাপরিষদ ঝালকাঠি। এছাড়া উপস্থিত ছিলেন সদরের ইউপি চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ বৃন্দ। স্বাগত বক্তব্যে সদস্য সচিব মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন। আপনারা একটি ওয়ার্ডে একজন গ্রাম পুলিশ একজন মেম্বার ও একজন মহিলা মেম্বার রয়েছেন। আপনারা ইচ্ছা করলেই আপনাদের ওয়ার্ড থেকে বাল্যবিবাহ বন্ধ করতে পারেন। আপনারা আপনাদের ওয়ার্ডে বাল্যবিবাহের কুফল সম্বন্ধে জনগণকে সচেতন করতে পারেন। যদি শুনেন কোথাও বাল্যবিবাহ হচ্ছে আপনারা এখানে গিয়ে কাগজপত্র দেখে যদি দেখেন ছেলে অথবা মেয়ে বিবাহর বয়স হয়নি। আপনারা বিবাহ বন্ধ করে দিতে পারেন। আপনাদের কথা যদি না শুনে আমাকে ফোন দিতে পারেন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ,থানার ওসি সাহেব এবং সরকারি নাম্বারে তথ্য দিতে পারেন। বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে না কিন্তু আমরা রোধ করতে পারি। গ্রাম পুলিশের উদ্দেশ্যে আরো বলেন আপনারা আপনার ওয়ার্ডের বাল্যবিবাহ মুক্ত করতে পারলে আপনাদের পুরস্কার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে বাল‍্যবিবাহ নিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২