সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বিআরটি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে উত্তরায় ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বিআরটির এই প্রকল্পের কাজে নিরাপত্তার বিষয়টি একেবারেই মানা হয়নি। এ নিয়ে বারবার সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেয়নি। তাদের খামখেয়ালির কারণে পাঁচ জনের প্রাণ গেছে। রাজধানীতে চলমান অন্য প্রকল্পগুলোয় নিরাপত্তা বিষয়টি উপেক্ষিত হলে কাজ বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম।

পরে বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি মেয়রের নির্দেশনা মানা হবে। তিনি বলেন, দুর্ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেছে। এই গাফিলতির দায় বিআরটি এড়াতে পারে না। তদন্তে বিআরটি’র কেউ দোষী প্রমাণিত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম।

এদিকে, পাঁচ জনের নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন সকালে সচিবালয়ে জমা দিয়েছে বিআরটি। এছাড়া রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনায় বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রেনচালকসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। সকালে উত্তরা-পশ্চিম থানায় ক্রেন চালকসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়।

সোমবার রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এক্সপ্রেসওয়ের গার্ডার চাপায় প্রাইভেটকারে শিশুসহ পাঁচ জন নিহত হয়ে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

এ হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিআরটি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৭:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২