সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

মঠবাড়িয়ায় গর্ভের সন্তান (ভ্রুন) হত্যার অভিযোগে মামলা : ৩ জন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের নির্যাতনে গর্ভের পাঁচ মাসের সন্তান (ভ্রুন) হত্যার অভিযোগে মামলা হয়েছে।
ভূক্তভোগী আহত হালিমা বেগম (২৭) এর বোন ফাতিমা বেগম বাদী হয়ে সোমবার (১৫ আগস্ট) মঠবাড়িয়া থানায় ৬ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
হালিমা বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের আঃ ছত্তারের মেয়ে ও একই গ্রামের মনির হোসেনের স্ত্রী। মঙ্গলবার (১৬ আগস্ট) মামলার ৩ নারী আসামী কহিনুর বেগম, সোনিয়া বেগম ও আকলিমা বেগম মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত হালিমা বেগম ও তার বোন ফাতিমা বেগম ওই গ্রামের পৈত্রিক সূত্রের ফরায়েজ জমি ও অন্য মালিকানাধীন জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
হালিমার স্বামী জীবিকার তাগিদে ফেনী শহরে দিনমজুরের কাজ করে। এদিকে প্রতিপক্ষ রহমান গংরা দুই বোনকে উৎখাত করার জন্য বিভিন্ন সময় পায়তারা চালিয়ে আসছিল। এ ঘটনায় একাধিক মামলাও চলমান রয়েছে।
গত ৮ আগস্ট সোমবার এ সংক্রান্ত বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্বা হালিমা বেগমকে আ. রহমান গংরা এলোপাথাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার পেটে একাধিক লাথি মারে। হালিমা বেগমকে বাঁচাতে এসে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ গুরুতর আহত হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় গর্ভের সন্তান (ভ্রুন) হত্যার অভিযোগে মামলা : ৩ জন কারাগারে

আপডেট সময় : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২