সংবাদ শিরোনাম ::
রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বরগুনায় পুলিশের লাঠিচার্জের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনায় শোক দিবসের আলোচনা সভা শেষে স্থানীয় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ‌্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মেহেদী হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, সোমবার শোক দিবসের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিলো। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে, অতিরিক্ত পুলিশ সুপারকে (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার (ইন্সপেক্টর) মো: শাহবুদ্দিন খানকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এর আগে গতকাল (১৫ আগস্ট) রাতে বরগুনা প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পুলিশকে দায়ী করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার মো: মোহাররম আলীকে বরখাস্ত করারও দাবি জানান।

তিনি আরো বলেন, আমরা চাই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখুক এবং তাকে বিচারের আওতায় আনুক। আমি যেখানে উপস্থিত সেখানে তিনি এমন কাজ করতে পারেন না। আমি তাকে মারপিট করতে নিষেধ করেছিলাম। তারা (পুলিশ) আমার কথা শোনেনি।

সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরামর্শ ছাড়াই জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের আগে কাউন্সিল বাধ‌্যতামূলক, এ কমিটি দেয়ার আগে সেটাও করা হয়নি। ছাত্রলীগ করতে যে ৫ শর্তের কথা প্রধানমন্ত্রী বলেছেন, সে শর্তগুলো কমিটিতে মানা হয়নি। আমরা আমাদের রাজনৈতিক অভিভাবকদের বিষয়টি জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা আসার অপেক্ষা করছি।

এসব বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন, আমাদের ওপরে পরিকল্পিতভাবে হামলা করে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীরা। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও তদন্ত কমিটির প্রধান এস এম তারেক রহমানের বক্তব‌্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছলে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত ৬০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় পুলিশের লাঠিচার্জের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

আপডেট সময় : ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২