সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

৮১ বাস থেকে বিআরটিএর প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১১টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় আড়াই লাখ জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১১টি স্থানে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ১৮টি বাসের বিপরীতে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়া রুট ভায়োলেশন/রুট পারমিটি বিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৮১টি বাসের বিপরীতে ৮১টি মামলায় ২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। রুট পারমিট না থাকায় ৪টি বাসকে ডাম্পিং করা হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮১ বাস থেকে বিআরটিএর প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২