সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

প্রাইভেটকারে গার্ডার : দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের গার্ডারে ওই প্রাইভেটকার চাপা পড়ে।

এরপর এক্সক্যাভেটর দিয়ে গার্ডারটি সরানো হয় এবং প্রাইভেটকারটি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কাউলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া যাচ্ছিলেন। কিন্তু, পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ৫ জন হলেন-হৃদয়ের বাবা মো. রুবেল মিয়া (৬০), রিয়া মনির মা মোছা. ফাহিমা (৩৭), খালা ঝর্ণা বেগম (২৬) এবং খালাতো ভাইবোন জান্নাতুল (৬) ও মো. জাকারিয়া (৪)। রুবেল মিয়া গাড়িটি চালাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইভেটকারে গার্ডার : দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২