সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় শোক দিবসে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ফুল দিয়ে আসার পথে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ সংঘর্ষ থামাতে গেলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ও অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠি চার্জে ছাত্রলীগের দুই গ্রুপের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ২ জন নেতাকর্মীকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। ঘটনার পরপরই বরগুনা সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি যাত্রী ছাউনী থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বরগুনা গোয়েন্দা পুলিশ।

বরগুনা জেলা আওয়ামীলীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে, তার সমর্থক নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে, জেলা শিল্পকলা একাডেমীর সামনে আসলে জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ বঞ্চিত একটি পক্ষ, শিল্পকলা একাডেমীর ছাদ থেকে ইট পাকটেল নিক্ষেপ করে। পুলিশ দুই পক্ষকে শান্ত করার পদক্ষেপ নিলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমানের ব্যবহারকৃত গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান জানান, ছাত্রলীগের সভাপতি ফুল দিয়ে আসার পথে, ছাত্রলীগের অন্য একটি পক্ষ তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় শোক দিবসে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আটক ২

আপডেট সময় : ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২